বাউফলে ৩ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী আটক

Date: 2026-02-23
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালী বাউফলের একাধিক মাদক মামলার অভিযুক্ত আসামী শাহীন মল্লীককে তিন কেজি গাঁজাসহ আটক করেছে বাউফল থানা পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে তার বসত ঘর থেকে তাকে আটক করে পুলিশ। শাহীন মল্লীক উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী তেরঘর এলাকার মৃত নাগর মল্লীকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মাদক মামলার অভিযুক্ত আসামী শাহীন মাদকের বড় চালান বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। পরে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে উপজেলার কালাইয়া ইউনিয়নের তেরঘর এলাকয় অভিযান চালায় পুলিশের একটি দল। নিধারিত স্থানে অভিযান পরিচালনা করে ব্যর্থ হলে পুলিশের দলটি একাধিক মাদক মামলার আসামী শাহীনের বাসায় অভিযান পরিচালনা করে। ওই সময় শাহীন মল্লীকের শয়ন কক্ষের খাটের নিচ থেকে তিন কেজির একটি গাঁজার বস্তা জব্দ করা হয়।

PAWz7GE.jpeg

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহীনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার নামে আরও দুইটি মাদক মামলা রয়েছে।


Leave Your Comments