বাহরাইনের রাজধানীতে ইরানে হামলা

Date: 2026-03-06
news-banner

অনলাইন ডেক্স:
বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেলসহ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানামার একটি হোটেল এবং দুটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে সর্বশেষ এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। এর আগে সপ্তাহের শুরুতে বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আসা একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে তাদের বিমানবাহিনী। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান আকাশে যুদ্ধবিমানের তীব্র শব্দ এবং একাধিক বড় বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।


তথ্য-বিবিসি
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments