আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরিতে সোনার নতুন রেকর্ড

Date: 2026-05-10
news-banner

অনলাইন ডেস্ক:
বাংলাদেশের বাজারে ফের বেড়েছে সোনা ও রুপার দাম। নতুন নির্ধারিত দামে এখন ভালো মানের এক ভরি সোনা কিনতে খরচ হবে প্রায় আড়াই লাখ টাকা। একই সঙ্গে রুপার দামও বেড়ে ভরিতে পাঁচ হাজার টাকার বেশি হয়েছে।
সোনা ও রুপার নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, ৭ মে সকাল ১০টা থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দরেই বিক্রি চলবে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ২১৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।
রুপার বাজারেও একই চিত্র দেখা গেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায় এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।
বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে চাহিদা বাড়ার প্রভাবেই দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।


তথ্য- জাগোবিডি
/বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments