অনলাইন ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া
অধিদপ্তর দেশের কয়েকটি জেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে। শনিবার
সন্ধ্যা ৬টার মধ্যে সাতটি জেলায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা
হয়েছে। আবহাওয়া অফিসের
তথ্য অনুযায়ী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী এবং পঞ্চগড়
জেলার কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সম্ভাব্য দুর্যোগ
এড়াতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে,
বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান না করাই নিরাপদ। জরুরি প্রয়োজন
ছাড়া বাইরে বের না হওয়ারও আহ্বান জানানো হয়েছে। ফেসবুকে দেওয়া
এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, এ বিজ্ঞপ্তি মূলত বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে
সচেতনতা তৈরির জন্য। এটি বৃষ্টির সময়কাল বা পরিমাণ নির্দেশ করে না। আবহাওয়াবিদরা বলছেন,
বৃষ্টি শুরু হওয়ার আগে কিংবা শেষ হওয়ার পরও বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। এ কারণে সর্বশেষ
বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে
আবহাওয়া বিভাগ। জাগোবিডি/ বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more