অনলাইন ডেক্স: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ
দেখা যাওয়ায় দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির
সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায়
দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নির্ধারণ
করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার
থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা
পালিত হবে। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ঈদের প্রস্তুতি শুরু
হয়েছে। পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়ছে, পাশাপাশি ঘরমুখো মানুষের যাত্রাও
শুরু হতে যাচ্ছে। এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে
একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় সেখানে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত
হবে ২৬ মে। ঈদুল আজহা উপলক্ষে সরকার ২৫ থেকে ৩১ মে
পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল, সড়ক ও
নৌপথে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে রাজধানী
ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল
আজহায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হয়। ত্যাগ ও আত্মসমর্পণের
শিক্ষা নিয়ে উৎসবটি উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তথ্য-জাগোবিডি বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more