ঝালকাঠিতে বই পড়ার আগ্রহ বৃদ্ধিতে ‘পড়া-খেলা উৎসব’ অনুষ্ঠিত
অক্টোবর ১৪, ২০২৬, ১০:০৭ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৪, ২০২৬, ১০:০৭ এ.এম
ঝালকাঠিতে বই পড়ার আগ্রহ বৃদ্ধিতে ‘পড়া-খেলা উৎসব’ অনুষ্ঠিত
অ-অ+
ঝালকাঠি প্রতিনিধিঃ
শিশুদের বই পড়ার দক্ষতা বৃদ্ধি, পাঠাভ্যাস গড়ে তোলা এবং আনন্দের মাধ্যমে শেখার পরিবেশ তৈরির লক্ষ্যে ঝালকাঠিতে ‘পড়া-খেলা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শহরের পৌরসভা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বশির গাজী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবং বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম মজুমদার এবং পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। আয়োজকেরা জানান, পড়া ও খেলার সমন্বয়ে শিশুদের পঠনদক্ষতা বাড়ানো, অভিভাবকদের শিশুদের বই পড়তে উৎসাহিত করা এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় বই পড়ার উপযোগী পরিবেশ তৈরি করাই এ উৎসবের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, রুম টু রিড ২০০০ সালে যাত্রা শুরু করে। সংস্থাটি বাংলাদেশে ২০০৯ সাল থেকে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রাথমিক স্তরে শিশুদের পঠনদক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস গঠনে কাজ করছে সংস্থাটি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more