বাউফলে অসুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতের প্রতিনিধি দল
অক্টোবর ১৩, ২০২৬, ৩:০২ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৩, ২০২৬, ৩:০২ পি.এম
বাউফলে অসুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতের প্রতিনিধি দল
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে একই পরিবারের একাধিক সদস্যের অসুস্থতা ও আর্থিক সংকটের খবর পেয়ে অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর পক্ষ থেকে পরিবারটির খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের বাসিন্দা ইউসুফ হাওলাদারের পরিবারের অসুস্থতা ও আর্থিক সংকটের খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সরেজমিনে তাঁদের বাড়িতে যায়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পরিবারের খোঁজখবর নেন এবং সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী ইউসুফ হাওলাদার, তাঁর স্ত্রী ফুলচান (৬০), বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। পরিবারের ছোট ছেলে সবুজ (১৮) বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত। আর্থিক সংকটের কারণে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
পরিবারটির সাত সন্তানের মধ্যে মেজো ছেলে জব্বার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর সীমিত আয়ে সংসারের ব্যয় নির্বাহের পাশাপাশি পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা, বর্তমান পরিস্থিতি ও চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।
এ বিষয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। একই পরিবারের একাধিক সদস্যের অসুস্থতার কারণে পরিবারটি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের চিকিৎসা ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, এই কঠিন সময়ে পরিবারটি যেন নিজেদের অসহায় ও একা মনে না করে।”
জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ইসলামের মানবিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার আলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পরিবারটির প্রয়োজন বিবেচনায় নিয়ে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার সম্ভাব্য উপায় খতিয়ে দেখা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more