সীতাকুণ্ডে ৭ টন মা ইলিশ জব্দ ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ৪টি বোট জব্দ
অক্টোবর ১২, ২০২৬, ১২:১৯ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১২, ২০২৬, ১২:১৯ পি.এম
সীতাকুণ্ডে ৭ টন মা ইলিশ জব্দ ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ৪টি বোট জব্দ
অ-অ+
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার জব্দ কৃত ৭টন জাটকা ও মা প্রজনন ইলিশ ১২ অক্টোবর সকাল ৬টা এতিমখানা, মাদ্রাসা, মন্দির,গররিব,অসুহায় দুস্থদের মাঝে মা ইলিশ বিতরন করা হয়।১১অক্টোবর ২০২৬ইং সোমবার দিনব্যাপী অভিযান অব্যাহত থাকে।রাত ২টা এতিম খানায় ইলিশ বিতরন করা হয়েছে।কুমিরা ঘাট ৭টন জাটকা ও মা ইলিশ উদ্ধার করেছে সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ,উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও কোষ্টগার্ড।
১১/১০/২০২৬ ইং দুপুর ১২.০০ টা হতে ১২/১০/২৬ ইং ভোর ৬.০০ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ঘাট হতে সলিমপুর ঘাট পর্যন্ত গভীর সাগরে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড, চট্টগ্রাম ও বাংলাদেশ কোষ্ট গার্ড, ভাটিয়ারী শাখার যৌথ অভিযানে ০৪ টি অবৈধ মাছ ধরার নৌকা আটক করে ৩,৮০,০০০/- টাকা জরিমানা, ০৭ টন ইলিশ মাছ আটক করা হয়।যার আনুমানিক মূল্য ৪৯ লক্ষ টাকা, আনুমানিক ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ইলিশ জাল জব্দ করা হয়েছে ।যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন এতিমখানা, অনাথ আশ্রম, গরীব ও দুস্ত মানুষের মাঝে সকলের উপস্থিতিতে বিতরণ করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more