স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে সারাদেশের সঙ্গে পটুয়াখালীর বাউফলেও ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, বাউফল প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও অহিদুজ্জামান ডিউক এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more