বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন দিল উপজেলা পরিষদ
অক্টোবর ১২, ২০২৬, ১১:৫৮ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১২, ২০২৬, ১১:৫৮ এ.এম
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন দিল উপজেলা পরিষদ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি ইসিজি (ECG) মেশিন সরবরাহ করা হয়েছে। এর ফলে হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের কাছ থেকে ইসিজি মেশিনটি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ।
উপজেলা পরিষদের পক্ষ থেকে মেশিনটি সরবরাহের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “সাধারণ মানুষ যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজে পেতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইসিজি মেশিনটি চালুর মাধ্যমে রোগীদের উপকার হবে এবং চিকিৎসাসেবা নিতে তাঁদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করছি। পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, ইসিজি মেশিনটি যথাযথভাবে ব্যবহার ও নিয়মিত সচল রাখার মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ আরও সহজে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more