নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান
অক্টোবর ১৪, ২০২৬, ১১:৪৯ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৪, ২০২৬, ১১:৪৯ এ.এম
নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট অন্যতম। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশ সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন এবং সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more