প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ৭:৩৭ এ.এম
শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সড়ক দুর্ঘটনা
অ-অ+
অনলাইন
ডেস্ক:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের
শায়েস্তাগঞ্জে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি পিকআপ ভ্যানের চালক
ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন)
সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম
মো. কাউসার মিয়া (৩২)। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার
সন্তান। হাইওয়ে পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা গেছে, সকালে ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে
আসা সিলেটগামী 'শাহ সিমেন্ট' কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক একই
সময়ে মহাসড়কে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও এই সংঘর্ষের মধ্যে পড়ে দুর্ঘটনাকবলিত
হয়। তীব্র সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক
কাউসার মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সিমেন্টবাহী নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের
পাশে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত
ঘটনাস্থলে পৌঁছায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। তারা আহতদের উদ্ধার করে স্থানীয়
হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত
ট্রাক ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের
জন্য যানবাহন চলাচল ব্যাহত হলেও, পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং
বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তথ্য:
আমার সংবাদ/ বিডিফেস
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more