চায়ের সঙ্গে যেসব খাবার বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি
Date: 2026-06-25
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ১১:৪২ এ.এম
চায়ের সঙ্গে যেসব খাবার বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি
অ-অ+
অনলাইন ডেস্ক:
সকালের আলসেমি কাটানো কিংবা বিকেলের আড্ডায় এক কাপ গরম চা ছাড়া বাঙালির একদমই চলে না। আর চায়ের আড্ডা জমিয়ে তুলতে সঙ্গে নানা পদের ‘টা’ বা নাশতা থাকা চাই-ই চাই। তবে চায়ের কাপে চুমুক দেওয়ার সময় আপনি কোন খাবারটি সাথে খাচ্ছেন, তার ওপর আপনার সুস্থতা অনেকটাই নির্ভর করছে। পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু খাবার খেলে হজমের গোলমাল থেকে শুরু করে শরীরে নানাবিধ জটিলতা দেখা দিতে পারে। চায়ে থাকা ক্যাফেইন এবং ট্যানিন নামক উপাদানগুলো শরীরের বেশ কিছু পুষ্টি উপাদান শোষণে বাধা দেয়, তাই সুস্থ থাকতে চায়ের সাথে কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা জরুরি।
চায়ের সঙ্গে সিঙাড়া, সমোসা, পাকোড়া বা পুরির মতো ভাজাপোড়া খাবার খাওয়া আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি অভ্যাস। তবে চিকিৎসকরা বলছেন, চায়ের সঙ্গে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খেলে গ্যাস, বুকজ্বালা, অম্বল ও তীব্র হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই চায়ের আড্ডায় ভাজাপোড়া যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। অনেকেই লেবু চা পছন্দ করেন বা চায়ের সাথে টকজাতীয় ফল খেয়ে থাকেন। কিন্তু চায়ের উপাদানের সাথে লেবুর অ্যাসিডের বিক্রিয়ায় পাকস্থলীতে অম্লতা বা অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা বা পেটে জ্বালাপোড়া হওয়ার ঝুঁকি থাকে, যা দীর্ঘমেয়াদে পাকস্থলীর ক্ষতি করতে পারে। ডিম, ডাল, পালং শাক বা বিভিন্ন সবুজ শাকসবজি—যা আয়রনে ভরপুর, তা খাওয়ার সাথে সাথে বা পরপরই চা পান করা মোটেও উচিত নয়। চায়ের ট্যানিন শরীরে আয়রন শোষণের ক্ষমতা অনেকাংশে কমিয়ে দেয়। দীর্ঘদিন এই অভ্যাস বজায় রাখলে শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। রান্নায় বা খাবারে অতিরিক্ত হলুদের ব্যবহার থাকলে, সেই খাবার খাওয়ার ঠিক আগে বা পরে চা পান করা এড়িয়ে চলা ভালো। বিশেষজ্ঞদের মতে, কিছু মানুষের ক্ষেত্রে চায়ের উপাদানের সাথে হলুদের রাসায়নিক মিশ্রণ বিক্রিয়া করে বদহজম, পেটব্যথা বা তীব্র শারীরিক অস্বস্তির কারণ হতে পারে। গরম চায়ে চুমুক দেওয়ার পরপরই আইসক্রিম, ঠান্ডা পানি কিংবা কোমল পানীয় পান করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। হঠাৎ শরীরের ভেতরে তাপমাত্রার এই বড় ধরনের পরিবর্তন পাকস্থলীর পরিপাক প্রক্রিয়াকে চরমভাবে বাধাগ্রস্ত করে। এর ফলে বমিভাব, পেট কামড়ানো বা পেটের নানা রোগ দেখা দিতে পারে। সুস্থতার জন্য চায়ের সাথে সবসময় হালকা সহজে হজম হয় এমন খাবার বেছে নেওয়া উচিত। চায়ের সঙ্গী হিসেবে আপনি বেছে নিতে পারেন মুড়ি, ওটসের কুকিজ, পানিতে ভেজানো কাঠবাদাম কিংবা অল্প পরিমাণে চিড়া। তবে কোনো খাবার খাওয়ার পর যদি নিয়মিত অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দেয়, তবে অবিলম্বে একজন পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তথ্য: ইত্তেফাক/ বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more