প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:১১ এ.এম
রাবি শিক্ষার্থীকে মারধর ও বিক্ষোভ
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজশাহী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের জেরে রেললাইন অবরোধ ও স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে আনসার সদস্যদের সাথে কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডার জেরে রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলীকে বেধড়ক মারধর করা হয়। আহত ওই শিক্ষার্থী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্টেশন সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা আটকে দেন এবং একপর্যায়ে স্টেশন কার্যালয়ের জানালা ও চেয়ার ভাঙচুর করেন। পরবর্তীতে রাত দেড়টার দিকে সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে রাতেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more