প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:০৯ পি.এম
বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ খান পিপিএমের গণসংযোগ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক সহকারী পুলিশ সুপার (অব.) রিয়াজ খান পিপিএম পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তিনি বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে রিয়াজ খান পিপিএম ব্যবসায়ী, প্রবীণ ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি পৌরসভার নাগরিকসেবা উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
রিয়াজ খান পিপিএম বলেন, চাকরিজীবন শেষে এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে পৌরবাসীর মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নাগরিকসেবার মানোন্নয়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, বাউফল পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more