সারাদেশের ন্যায় পটুয়াখালীর বাউফলেও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইব্রাহিম সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মাদ্রাসার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদ্রাসার শিক্ষকবৃন্দের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী -কর্মচারীরা অংশ নেন।
এ সময় মাদ্রাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। মাদ্রাসার শিক্ষকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more