অসুস্থ যুবদল নেতাকে দেখতে গেলেন বাউফলের সাবেক এমপি
Date: 2026-09-14
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৩:৪০ পি.এম
অসুস্থ যুবদল নেতাকে দেখতে গেলেন বাউফলের সাবেক এমপি
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা রমিজ হাওলাদারের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে গেছেন পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে তিনি রমিজ হাওলাদারের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরও খোঁজখবর নেন। সাবেক এমপি সহিদুল আলম তালুকদার অসুস্থ রমিজ হাওলাদারের চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন। তার এমন সৌজন্য ও আন্তরিকতায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহিদুল আলম তালুকদারের ছেলে আকাশ, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, কয়েকদিন আগে উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নে কতিপয় সন্ত্রাসীরা বিএনপি নেতা রমিজ হাওলাদারকে কুপিয়ে আহত করে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more