এক যুগেও চালু হয়নি ৬৫১ কোটি টাকার পটুয়াখালী মেডিকেল কলেজ
Date: 2026-09-14
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৯:১৮ এ.এম
এক যুগেও চালু হয়নি ৬৫১ কোটি টাকার পটুয়াখালী মেডিকেল কলেজ
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মানুষের উন্নত চিকিৎসাসেবার প্রত্যাশায় এক যুগ আগে নেওয়া ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ২০১৬ সালে প্রায় ৫৪৬ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ কয়েক দফা বাড়ানোর পর সর্বশেষ সময়সীমা চলতি বছরের জুনে শেষ হয়েছে। সংশোধনের পর প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৫১ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, ভূমি অধিগ্রহণ জটিলতা, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। দীর্ঘদিনের নির্মাণকাজের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও দেয়ালে স্যাঁতসেঁতে সমস্যার কথাও জানা গেছে।
অন্যদিকে, নতুন হাসপাতাল চালু না হওয়ায় ২৫০ শয্যার পটুয়াখালী জেনারেল হাসপাতালেই বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন সেখানে প্রায় ৮০০ রোগী চিকিৎসা নিতে আসছেন। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক-নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
বিশেষ করে শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। কোথাও একই বেডে দুই শিশুকে থাকতে হচ্ছে। সঙ্গে অবস্থান করছেন একাধিক স্বজন। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত নির্মাণকাজ শেষ করে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতের মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক। এতে পটুয়াখালীসহ আশপাশের উপজেলার মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসংকট অনেকটাই কমবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more