বাউফলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনের প্রশিক্ষণ শুরু
নভেম্বর ০৩, ২০২৬, ১২:৪৮ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৩, ২০২৬, ১২:৪৮ পি.এম
বাউফলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনের প্রশিক্ষণ শুরু
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন কনকদিয়া, কেশবপুর, কালিশুরী, সূর্যমনি ও মদনপুরা থেকে ৩৩ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশ নেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, প্রতিটি বাড়িতে গিয়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। অনেকেই প্রয়োজনীয় তথ্য দিতে অনীহা প্রকাশ করতে পারেন। তবে প্রশিক্ষণে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে সঠিক তথ্য সংগ্রহ সহজ হবে। সরকারের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সততার পরিচয় দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার হুমায়ুন কবির এবং মাইটিভির বাউফল প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more