কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪
নভেম্বর ০৪, ২০২৬, ৮:৪৭ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৪, ২০২৬, ৮:৪৭ এ.এম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪
অ-অ+
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজন সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, এর আগে গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) ও নন্দীর বাজার এলাকার জাহিদ (২২)।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিনগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more