প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২৬, ৫:৪৭ এ.এম
ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করা হবে’: ট্রাম্পের হুমকি
অ-অ+
অনলাইন ডেস্ক:
তাকে গুপ্তহত্যার চেষ্টা করা হলে ইরানের ওপর ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটির সব এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করার নজিরবিহীন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প. শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি তেহরানের বিরুদ্ধে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন.
প্রস্তুত ১ হাজার ক্ষেপণাস্ত্র, সামরিক বাহিনীকে বিশেষ নির্দেশ ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেন, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে ইতিমধ্যেই ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।” তিনি স্পষ্ট করে জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হুমকি অনুযায়ী ইরান সরকার যদি তাকে (মার্কিন প্রেসিডেন্ট) গুপ্তহত্যা করার চেষ্টা চালায়, তবেই এই চরম পদক্ষেপ নেওয়া হবে।
এই অভিযানের জন্য মার্কিন সামরিক বাহিনীকে ইতিমধ্যেই এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের সব এলাকা ধ্বংস ও নিশ্চিহ্ন করতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। সমঝোতায় বিশ্বাসঘাতকতা করলে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা: ইরান
ট্রাম্পের এমন আগ্রাসী হুমকির জবাবে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন যে, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন যদি কোনো সমঝোতা থেকে সরে দাঁড়িয়ে বিশ্বাসঘাতকতা করে, তবে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত রয়েছে। গালিবাফ বলেন, “আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনোই বন্ধ করিনি।” বিশ্বজুড়ে চলমান যুদ্ধের অবসান ঘটানো সব দেশের জন্যই অগ্রাধিকার হওয়া উচিত মন্তব্য করে তিনি আরও যোগ করেন, “সবার জানা উচিত, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের কখনো অবসান হবে না।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মার্কিন ভূ-রাজনীতিতে ট্রাম্পকে ইরানের পক্ষ থেকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে। এরই ধারাবাহিকতায় ট্রাম্পের এই সর্বশেষ মন্তব্য দুই দেশের মধ্যকার বিদ্যমান বৈরিতাকে এক নতুন ও মারাত্মক যুদ্ধের ঝুঁকিতে রূপ দিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more