এক ছাদের নিচে পুরো পরিবার, ১০০ কোটির স্কাই ভিলা বানাচ্ছেন আমির খান
Date: 2026-07-11
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২৬, ১২:২১ পি.এম
এক ছাদের নিচে পুরো পরিবার, ১০০ কোটির স্কাই ভিলা বানাচ্ছেন আমির খান
অ-অ+
অনলাইন ডেস্ক:
বলিউড তারকা আমির খান শুধু নতুন করে সংসারই শুরু করেননি, এবার পুরো পরিবারকে একই ছাদের নিচে নিয়ে আসার এক বিশাল ও ব্যতিক্রমী পরিকল্পনা হাতে নিয়েছেন। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় প্রায় ১০০ কোটি রুপি ব্যয় করে একটি বহুতল 'স্কাই ভিলা' নির্মাণ করছেন এই অভিনেতা, যেখানে তাঁর বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট, সন্তান, মা ও বোনের পাশাপাশি সাবেক দুই স্ত্রী এবং তাঁদের সন্তানেরাও একসাথে থাকার সুযোগ পাবেন বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। মূলত ২০২৪ সালে আমিরের দীর্ঘদিনের বাসভবন-সংলগ্ন 'বেলা ভিস্তা' ও 'মারিনা অ্যাপার্টমেন্টস' ভেঙে নতুন করে পুনর্র্নিমাণের কাজ শুরু হয়, যা ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই আবাসন প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার আমির খান নতুন ভবনে আরও কয়েকটি ফ্ল্যাট কিনতে ১০০ কোটিরও বেশি রুপি বিনিয়োগ করে সেগুলোকে একটি বিশাল স্কাই ভিলায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নির্য়েছেন, যাতে একই সঙ্গে পরিবারের একাধিক প্রজন্ম বসবাস করতে পারে।
নতুন এই বহুতল স্কাই ভিলার নকশায় প্রতিটি সদস্যের জন্য আলাদা ও স্বাধীন বাসস্থানের পরিকল্পনা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভবনের একটি সম্পূর্ণ তলা বরাদ্দ থাকবে কেবল পারিবারিক উৎসব, গেট-টুগেদার ও অতিথি আপ্যায়নের জন্য। আমিরের বড় ছেলে জুনায়েদ খানের জন্য থাকবে একটি সম্পূর্ণ পৃথক তলা এবং আমির নিজে তাঁর বর্তমান স্ত্রী গৌরী ও গৌরীর আগের সংসারের ছেলে কুইনকে নিয়ে দুটি তলা জুড়ে থাকবেন। এর পাশাপাশি আমিরের মা জিনাত হুসেন এবং দুই বোন নিখাত ও ফরহাতের জন্য থাকছে পৃথক থাকার ব্যবস্থা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদের জন্যও এই ভিলায় একটি আলাদা অ্যাপার্টমেন্ট রাখা হচ্ছে। বর্তমানে এই বিশাল পুনর্র্নিমাণ কাজ চলায় আমির সাময়িকভাবে পালি হিলের নার্গিস দত্ত রোডের একটি ভবনে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মা, বোন, স্ত্রী গৌরী এবং সন্তান জুনায়েদ, আজাদ ও কুইনকে নিয়ে একসঙ্গে দিন কাটাচ্ছেন। চলতি বছরের ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সাথে আমির খানের এই তৃতীয় বিয়েটি সম্পন্ন হয়, যেখানে দুই পরিবারের সব সন্তান উপস্থিত থেকে নতুন এই যাত্রাকে স্বাগত জানায়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more