প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ৫:২২ এ.এম
গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: আখতার হোসেন
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব ও বিরোধীদলীয় সংসদ সদস্য ।
মঙ্গলবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই শহীদদের হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। আখতার হোসেন বলেন, স্বৈরাচারের দোসরেরা নানাভাবে জুলাই গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা সাংবাদিক, চিত্রনায়িকা ও মডেল পরিচয়ে এসে জুলাইয়ের শহীদদের অপমান করছে এবং গণহত্যাকারীদের পক্ষ নিয়েছে। যারা জুলাই গণহত্যা অস্বীকার করতে চায়, তারা দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে। সরকারের উচিত তাদের আইনের আওতায় এনে বিচার করা। মানববন্ধনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান না হলে বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফিরতে পারতেন না। ক্ষমতায় এসে তাঁরা জুলাইয়ের শহীদদের ভুলে গেছেন এবং গণভোটকে অস্বীকার করার চেষ্টা করছেন। সরকার যদি শহীদদের হত্যার বিচার না করে, তাহলে আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিচার করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জনপ্রত্যাশা পূরণ না করে সংসদ চালালে জনগণ তা মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করলে প্রয়োজনে আরেকটি জুলাই বিপ্লব হবে। মানববন্ধনে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল ওহাব মিনার, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ জুলাই শহীদদের পরিবারের সদস্যরা।
আয়োজকরা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ রাজনৈতিক সংকটের দিকে যেতে পারে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more