প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ১:৪৪ পি.এম
ঢাকা মহানগর ছাত্রদলে পদ পেলেন দশমিনার হাবিবুর
অ-অ+
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মো. হাবিবুর রহমান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, কলেজে অনার্সে ভর্তি হওয়ার পর তিনি ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। ২০২৪ সালের মে মাসে গঠিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটিতে তিনি সহ-সভাপতির দায়িত্ব পান। এরপর বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দলীয় সূত্রের দাবি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিসহ বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামে তিনি অংশ নেন। এছাড়া ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনেও ছাত্রদলের ব্যানারে সক্রিয় ভূমিকা পালন করেন। হাবিবুর রহমান পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পেয়ে তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি দলের প্রতি দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও ভালোবাসার প্রতিফলন। আমি চাই, তরুণদের আরও বেশি করে সংগঠনের সঙ্গে যুক্ত করতে এবং মানুষের পাশে থেকে একটি শক্তিশালী মানবিক ভিত্তি গড়ে তুলতে।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more