প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ২:৪৩ পি.এম
বাউফলে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে জখম
অ-অ+
বাউফল (পটুয়াখালী)
প্রতিনিধি: পটুয়াখালীর
বাউফলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে জালাল হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে
গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুলাই)
সকাল ১১টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে
এ ঘটনা ঘটে। আহত জালাল হাওলাদার ওই গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে
জানা যায়, সকালে বাড়ির পূর্ব পাশে কৃষিজমিতে বীজ রোপণের কাজে গেলে পূর্ব বিরোধের জেরে
প্রতিপক্ষের আলম ধারালো রামদা দিয়ে জালাল হাওলাদারের ঘাড়ের নিচে আঘাত করেন। এতে তিনি
মাটিতে লুটিয়ে পড়েন। পরে আলমের সঙ্গে থাকা জসিম, আবদুর রাজ্জাক ও ইব্রাহিম তাকে মারধর
করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রতিবেশী
শহীদ হাওলাদারের স্ত্রী শারমিন তাকে রক্ষা করতে এগিয়ে এলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে
ছুটে আসেন। পরে আহত জালাল হাওলাদারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হয়। বাউফল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আন্না আক্তার রতœা জানান, আহত ব্যক্তিকে
প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর
তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে মারধরের
ঘটনায় অভিযুক্ত আলম বলেন, আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। তবে আবদুর রাজ্জাকের সাথে
কথা-কাটাকাটি হয়েছে। কিন্তু মারধরের ঘটনা ঘটেনি। বাউফল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ
পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more