ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

Date: 2026-02-25
news-banner

অনলাইন ডেক্স:

রমজানকে সামনে রেখে সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। চলতি বছরে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশ-এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এতে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশ নেন।

সভায় জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, কিসমিস, খেজুর ও পনির-এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যাবে।


গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে।


যব দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ৫৯৫ টাকা।

খেজুর দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২ হাজার ৪৭৫ টাকা।

কিসমিস দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২ হাজার ৬৪০ টাকা।


পনির দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২ হাজার ৮০৫ টাকা প্রদান করতে হবে।

দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের খুচরা বাজারদরের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী উল্লেখিত যেকোনো পণ্য বা তার সমমূল্য অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।


এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের দামে তারতম্য থাকায় স্থানীয় বাজারমূল্য অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা আদায় হবে বলে সভায় উল্লেখ করা হয়।


তথ্য- বিডিপ্রতিদিন

বিডিফেস/শিমু

Leave Your Comments