দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
Date: 2026-10-06
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৬, ২০২৬, ৪:২০ এ.এম
দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
অ-অ+
অনলাইন ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক মন্ত্রিসভা বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
চলতি ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে যথাক্রমে নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি নির্ধারিত ছিল। মাঝে ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) রয়েছে সাপ্তাহিক ছুটি।
বর্তমানে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি মঞ্জুর হওয়ায় আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুবিধা উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। মন্ত্রিসভার সম্মতি পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ছুটি সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more