প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৬, ২০২৬, ৪:১২ এ.এম
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ভর্তি ১৯০২
অ-অ+
অনলাইন ডেস্ক:
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯০২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ জন, বরিশাল বিভাগের ২ জন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক রোগী ঢাকা বিভাগে (৪০১ জন), খুলনা বিভাগে (৩০৬ জন), চট্টগ্রাম বিভাগে (২৭২ জন) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় (২২৩ জন) শনাক্ত হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ৩৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা শতকরা ৬২ ভাগ এবং নারীর সংখ্যা ৩৭ ভাগ। এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more