প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ৫:২৮ এ.এম
ঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর
অ-অ+
অনলাইন
ডেস্ক:
দ্বিপাক্ষিক
সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই গেস্ট হাউসে
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে
এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মন্ত্রী
লিউ হাইশিং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক
অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয়টি ঐতিহাসিক চীন সফরের কথা উল্লেখ করে জানান
যে, সিপিসি মিউজিয়ামে তাঁর ২০০১ সালের সফরের একটি ছবি এখনও বন্ধুত্বের প্রতীক হিসেবে
সংরক্ষিত রয়েছে। এই আলোচনার
অন্যতম প্রধান বিষয় ছিল প্রাতিষ্ঠানিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করা। বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি) ও সিপিসি-এর মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের সূত্র ধরে মন্ত্রী লিউ গণমাধ্যম,
থিংক ট্যাংক, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং আর্থ-সামাজিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ
খাতে সহযোগিতা বাড়ানোর তীব্র আগ্রহ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, বাংলাদেশের
সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নে চীন সবসময় একটি নির্ভরযোগ্য বন্ধু হিসেবে পাশে
থাকবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই এই দ্বিপাক্ষিক সম্পর্কের আগামী অধ্যায়কে এগিয়ে নিয়ে
যাবে। বৈঠকে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রধান প্রধান উন্নয়নমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে
'বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল' নির্মাণে চীনের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন এবং
এই ঐতিহাসিক সৌহার্দ্য আগামীতেও পারস্পরিক কল্যাণে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ
করেন। এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন
স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন
কবিরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনের
পক্ষে সিপিসি-এর আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী সুন হাইয়ান এবং বাংলাদেশে নিযুক্ত চীনা
রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তথ্য:
প্রথম আলো / বিডিফেস মেহেদী
হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more