বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অক্টোবর ২৮, ২০২৬, ৯:০৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৮, ২০২৬, ৯:০৫ এ.এম
বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফল পৌরশহরে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং পৌর বিএনপির সহসভাপতি মো. শাজাহান হাওলাদার।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more