প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৬, ২০২৬, ৩:৩৪ এ.এম
ঢাকায় বসছে এআই বিজনেস সামিট
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী 'বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬'। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বাণিজ্যিক প্রয়োগ, দেশীয় উদ্ভাবন এবং বিনিয়োগের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই আয়োজনের সার্বিক অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম চূড়ান্ত করা হয়।
আসন্ন এই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্টপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সামিট উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ তাদের প্রযুক্তি পণ্য, সেবা ও বিভিন্ন বাস্তবধর্মী সমাধান প্রদর্শন করবে, যা দেশীয় উদ্যোক্তাদের জন্য বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনে বড় সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more