প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৬, ২০২৬, ২:৩২ এ.এম
ইরানে তিন কোটি মানুষের আত্মোৎসর্গ কর্মসূচি
অ-অ+
অনলাইন ডেস্ক:
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার মুখে দেশ রক্ষায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনছে ইরান সরকার। 'জানফাদা' বা 'জীবন উৎসর্গকারী' নামের এই বিশেষ কর্মসূচির মাধ্যমে প্রায় তিন কোটি সাধারণ মানুষকে অস্ত্র পরিচালনা ও সুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানসহ ইরানের ৩১টি প্রদেশের বিভিন্ন শহর ও প্রধান চত্বরগুলোতে সাময়িক বুথ স্থাপন করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অধীনস্থ বাসিজ মিলিশিয়া। এসব কেন্দ্রে পুরুষদের পাশাপাশি তরুণী ও নারীদেরও তাজা গুলি, রাইফেল ও পিস্তল ব্যবহারের ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে।
অভ্যন্তরীণ ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জ সামলাতে সরকারের পক্ষ থেকে এমন গণপ্রশিক্ষণ ও শোভাযাত্রার আয়োজন করা হলেও তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তেহরান ও গিলানসহ বিভিন্ন অঞ্চলে রাতের বেলায় উচ্চশব্দে লাউডস্পিকার বাজানো ও পথ আটকে কর্মসূচির কারণে স্থানীয় অধিবাসীদের সাথে আয়োজকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। সরকার সমর্থকরা একে দেশের স্ব সার্বভৌমত্ব রক্ষা ও ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরলেও বিদেশে অবস্থানরত দেশটির কয়েকটি মানবাধিকার সংস্থা এটিকে সাধারণ মানুষের মনে ভয়ভীতি সৃষ্টির কৌশল হিসেবে অভিহিত করেছে। তবে সার্বিক পরিস্থিতিতে দেশের বিপ্লবী মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে এবং যেকোনো সামরিক হুমকি মোকাবিলায় এই কর্মসূচিতে তরুণ প্রজন্মের ব্যাপক অংশগ্রহণের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে তেহরান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more