বাউফলে ডিবি পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Date: 2026-10-03
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৩, ২০২৬, ৭:৪৭ এ.এম
বাউফলে ডিবি পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্তর দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারের পূর্ব পাশে একটি চায়ের দোকানের পশ্চিম দিকে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্তর দাস পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কানাই দাস ও কৃষ্ণা রানী দাসের ছেলে। তিনি বর্তমানে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দর জুয়েলারি পট্টি এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more