বাউফলে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নগদ ৮ হাজার টাকা জব্দ
নভেম্বর ০৯, ২০২৬, ৪:১১ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৯, ২০২৬, ৪:১১ এ.এম
বাউফলে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নগদ ৮ হাজার টাকা জব্দ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহাশ্রাদ্ধী গ্রামের সরকারি কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেট কেনাবেচার অভিযোগে জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০০ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার জহিরুল ইসলাম আদাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুর রশিদ রাঢ়ী। এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর ১১, জিআর নম্বর ৪১৩, তারিখ ৮ নভেম্বর ২০২৬।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, মাদকবিরোধী অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more