দর্শকদের কাঁদিয়ে শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫
নভেম্বর ০৯, ২০২৬, ৭:৫৩ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৯, ২০২৬, ৭:৫৩ এ.এম
দর্শকদের কাঁদিয়ে শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫
অ-অ+
অনলাইন ডেস্ক:
দেশের ওটিটি ও টেলিভিশন ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের হাসিয়েছে এবং নানামুখী আবেগে ভাসিয়েছে। তবে এবার ব্যাচেলর ভক্তদের জন্য এলো এক মন খারাপ করা খবর। খুব শীঘ্রই পর্দা নামতে যাচ্ছে নাটকটির চলতি সিজনের। নির্মাতা অমি জানিয়েছেন, ১৭তম চ্যাপ্টার প্রচারের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর।
দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদনের অন্যতম প্রধান খোরাক ছিল এই ধারাবাহিকটি। কাবিলা, পাশা ভাই, হাবু ভাই, শুভ কিংবা শিমুলদের প্রতিটি সংলাপ আর কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রেন্ডে পরিণত হতো। বিশেষ করে চলতি সিজন ৫-এ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান ও তৌসিফ মাহবুবের মতো জনপ্রিয় তারকাদের সংযোজন নাটকটির মান ও দর্শকপ্রিয়তাকে নিয়ে গিয়েছিল সম্পূর্ণ অন্য মাত্রায়।
তবে গল্পের নিয়মানুযায়ী এবার শেষ হতে যাচ্ছে এই দীর্ঘ ও রঙিন যাত্রা। নির্মাতা কাজল আরেফিন অমি নিশ্চিত করেছেন, চলতি নভেম্বর মাসেই দর্শকপ্রিয় এই সিজনটির সমাপ্তি ঘটবে। প্রিয় নাটকের এমন বিদায়সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আবেগের বন্যা বয়ে যাচ্ছে। নাটকের বিভিন্ন ফ্যান গ্রুপ ও কমেন্ট বক্সে দর্শকেরা তাদের মন খারাপের কথা প্রকাশ করছেন। অনেকেই মন্তব্য করছেন যে, এই নাটকটি শুধু বিনোদন ছিল না, বরং তাদের প্রতিদিনের জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। চরিত্রগুলোর বিদায় নেওয়ার খবরে দর্শকরা রীতিমতো কাঁদছেন।
দর্শকদের হাসিতে-কান্নায় বছরের পর বছর বুঁদ করে রাখা ‘ব্যাচেলর পয়েন্ট’ ওটিটি প্ল্যাটফর্ম ‘বংগো’ এবং ইউটিউবে রেকর্ড পরিমাণ ভিউ ও দর্শকপ্রিয়তা পেয়েছে। এখন দেখার বিষয়, নির্মাতা অমি তার প্রিয় ব্যাচেলরদের গল্পটি কোন আবেগঘন পরিণতিতে নিয়ে শেষ করেন এবং দর্শকদের এই কান্না আগামীতে নতুন কোনো সিজনের আগমনী বার্তা নিয়ে আসে কি না।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more