প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৯, ২০২৬, ৩:১৩ পি.এম
সীতাকুণ্ডে ডাকাতি করতে গিয়ে একজন নিহত
অ-অ+
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর আবুল খায়ের গ্রুপে রেললাইন দিয়ে ডাকাতি করতে গেলে গতকাল সোমবার দিবাগত রাতে ৯ নভেম্বর রাত ৩ টার দিকে ডাকাতি করতে গেলে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রাফি ( রাব্বী) পিতা রুবেল বর্তমান ঠিকানা সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা,বার আউলিয়া ভাড়া বাসায় থাকতেন। স্থায়ী ঠিকানা কুমিরা ইউনিয়ন রহমতপুর,৭ নং ওয়ার্ড, কুমিরা সীতাকুণ্ড চট্টগ্রাম। সোমবার মাগরিব নামাজ শেষে ডালচাল মিয়া মসজিদে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
আবুল খায়ের গ্রুপে সিনিয়র কর্মকর্তা এমরুল কায়স জানান আমার ফ্যাক্টরি ডাকাতির ঘটনা বিষয়ে অবগত নয়। আনসার সাথে অপ্রিতিকর কোন ঘটনা ঘটেনি। বাহিরে কোন ঘটনা ঘটেছে কি না আমি জানি না।
ডাকাতির বিষয়ে সীতাকুণ্ড থানার তদন্ত ইন্সিফেক্টার মোস্তফা কামাল জানান গলাকাটা লাশ উদ্ধার কথা শুনেছি , আমি কালি পূজা ডিউটি আছি , বিস্তারিত জানতে পারছি না। সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more