বাউফলে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান
অক্টোবর ২১, ২০২৬, ২:৫৩ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০২৬, ২:৫৩ এ.এম
বাউফলে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিয়েছেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুজ্জামান (কামরুল হাওলাদার)। এ সময় তিনি পূজার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কামরুজ্জামানের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল বাউফল সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নিয়ে আলোচনা করেন তাঁরা।
পরিদর্শনকালে কামরুজ্জামান বলেন, “বিএনপি কোনো বিশেষ ধর্ম, গোষ্ঠী বা নির্দিষ্ট দেশের অনুসারী দল নয়। বিএনপি সম্পূর্ণ বাংলাদেশপন্থী এবং দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। দেশনায়ক তারেক রহমান এই ১৮ কোটি মানুষেরই অভিভাবক।”
তিনি আরও বলেন, বাউফলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাম্প্রদায়িক বন্ধন বজায় রাখতে উপজেলা বিএনপি সর্বদা বদ্ধপরিকর। কোনো মানুষকে সংখ্যাগুরু বা সংখ্যালঘু হিসেবে বিচার করা ঠিক নয়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে সংখ্যা দিয়ে নয়, মানুষ হিসেবেই মূল্যায়ন করতে হবে।
কামরুজ্জামান বলেন, দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের প্রতি তাঁদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রয়েছে। মহান সৃষ্টিকর্তা প্রতিটি পরিবারে শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা দান করুন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবদল নেতা মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা মৎস্যজীবী দলের সহপ্রচার সম্পাদক মো. হাসান আকন, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমাম হোসেন তারেক, কৃষকদলের নেতা জাকির হোসেন ও রাইসুল ইসলাম রাসেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির বাউফল প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ডিউক এবং আনন্দ টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিমুদ্দিনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more