মেটা আনছে ‘ভিউয়ারস’: ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’ মেট্রিক
অক্টোবর ২১, ২০২৬, ৯:৩৩ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০২৬, ৯:৩৩ এ.এম
মেটা আনছে ‘ভিউয়ারস’: ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’ মেট্রিক
অ-অ+
অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স বা প্রসার পরিমাপের বহুল ব্যবহৃত সূচক ‘রিচ’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে ‘রিচ’-এর পরিবর্তে চালু করা হচ্ছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক।
এতদিন ‘রিচ’-এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি অনন্য বা স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে একটি পোস্ট বা কনটেন্ট পৌঁছেছে, তা জানা যেত। তবে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকে কনটেন্ট কতবার দেখা হয়েছে (মোট ভিউ) এবং কতজন স্বতন্ত্র দর্শক দেখেছেন—এই দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করা হবে। হিসাবের এই মৌলিক পরিবর্তনের কারণে পুরোনো রিচ আর নতুন ভিউয়ারসের পরিসংখ্যান সরাসরি তুলনা করা সম্ভব হবে না। উদাহরণস্বরূপ, কোনো পোস্ট ৫০০ জন আলাদা ব্যক্তির কাছে পৌঁছালে এবং তারা বারবার দেখার ফলে মোট ৮০০ বার দেখা হলে—আগের নিয়মে ৫০০ ছিল রিচ এবং ৮০০ ছিল মোট ভিউ। নতুন ব্যবস্থায় একক কোনো সংখ্যার ওপর ভিত্তি করে পোস্টের পারফরম্যান্স মূল্যায়ন না করে লাইক, কমেন্ট ও দর্শক মিথস্ক্রিয়া সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে।
মেটার এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন সংবাদ মাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান, ডিজিটাল বিপণনকর্মী ও স্বতন্ত্র কনটেন্ট নির্মাতাদের তাঁদের প্রচারণামূলক পোস্ট ও বিজ্ঞাপনের পারফরম্যান্স বিশ্লেষণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। নতুন মেট্রিক চালু হওয়ার আগেই পুরোনো পারফরম্যান্স সংক্রান্ত প্রতিবেদনগুলো সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে পারফরম্যান্সের কার্যকারিতা তুলনা ও ডিজিটাল মার্কেটিং কৌশল নির্ধারণ করা সহজ হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more