বাউফলে স্পিড ট্রাস্টের জন সমবায় নেতাদের সমন্বয় সভা
Date: 2026-08-26
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২৬, ২০২৬, ৭:৩০ এ.এম
বাউফলে স্পিড ট্রাস্টের জন সমবায় নেতাদের সমন্বয় সভা
অ-অ+
বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে স্পিড ট্রাস্টের আয়োজনে জন সমবায় দলীয় নেতাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বীর উত্তম শামসুল আলম তালুকদার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চন্দ্রদ্বীপের ৯টি গ্রুপ, নাজিরপুরের ৩টি গ্রুপ, বিলবিলাসের ৩টি গ্রুপ এবং ল্যান্ড রাইটস ইয়ুথ গ্রুপের মোট ২২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ ও ১৭ জন নারী।
স্পিড ট্রাস্টের মিশন হেড শামসুল ইসলাম দিপুর পরিচালনায় সভায় গ্রুপ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, খাসজমি বন্দোবস্তের আবেদন দাখিল, সরকারি সেবা গ্রহণ ও প্রয়োগ, এএলআরডি থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিনিময় এবং যৌথ পুঁজি (সঞ্চয়) বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া জন সমবায় দলের উদ্যোগে এলএসপি ভ্যাকসিন কার্যক্রম, কৃষিতে পোকামাকড় দমন ওষুধ তৈরি, ফার্স্ট এইড বক্স ও পরামর্শসেবা, চলমান যৌথ উদ্যোগ, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আগামী ছয় মাসের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।
দিনব্যাপী সভার অংশ হিসেবে বাস্তব প্রয়োগ ও শেখার উদ্দেশ্যে অংশগ্রহণকারীদের তিনটি দলে বিভক্ত করা হয়। পরে দলগুলো উপজেলা ভূমি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করে সংশ্লিষ্ট সরকারি সেবা ও কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন এবং তা নিজেদের মধ্যে বিনিময় করেন।
এটি এএলআরডি (মিজেরিয়া)-এর ‘ইচ্ছে’ প্রকল্পের দ্বিতীয় বছরের অর্ধবার্ষিক প্রথম সভা হিসেবে আয়োজন করা হয়। সভায় চার ক্লাস্টার নেতা মিতা রানী, পারভীন বেগম ও জেসমিন বেগম এবং ইয়ুথ লিডার ইসিতা জাহান ও তসিফ খান আলোচনায় অংশ নেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more