প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২৫, ২০২৬, ৬:৩৫ এ.এম
উখিয়ায় রোহিঙ্গা গণহত্যা দিবস পালন
অ-অ+
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানের ৯ বছর পূর্তিতে আয়োজিত হয়েছে 'রোহিঙ্গা গণহত্যা দিবস'। ভারী বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার রোহিঙ্গা কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে মিছিল ও সমাবেশে অংশ নিয়ে বিচারের দাবি জানান। ইউসিআরের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা ২০১৭ সালের নিধনযজ্ঞের বিচার, নাগরিকত্ব প্রদান এবং নিজ দেশে মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের দাবি তোলেন। একই সঙ্গে রাখাইনে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে মৌলিক নিরাপত্তা ছাড়া কোনো ধরনের লোক-দেখানো প্রত্যাবাসনে রাজি নন বলে স্পষ্ট বার্তা দেন রোহিঙ্গা নেতারা।
অন্যদিকে, প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কিছুটা তথাকথিত অগ্রগতি দেখা গেলেও বাস্তব পরিস্থিতি বেশ জটিল। মিয়ানমার সরকার বাংলাদেশি তালিকার একাংশ যাচাই করে তিন লক্ষাধিক রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে। তবে বিশ্লেষকদের মতে, জান্তা সরকারের সাথে আলোচনা চললেও বর্তমানে রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী 'আরাকান আর্মি'র নিয়ন্ত্রণে রয়েছে। ফলে সামরিক জান্তা সরকারের আশ্বাসের পরও সেখানে পূর্ণ নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত হওয়া কঠিন। সব মিলিয়ে ৯ বছর পার হলেও রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে ফেরার আকুতি ও অনিশ্চয়তা একই জায়গায় আটকে রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more