প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ৬:৫০ এ.এম
আরব সাগরে পাকিস্তানি বিমান নিখোঁজ
অ-অ+
অনলাইন ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাঁচজন ক্রু সদস্য নিয়ে পাকিস্তানের করাচির উদ্দেশে রওনা হওয়া ‘কে-২ এয়ারওয়েজ’-এর একটি বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমান আরব সাগরে নিখোঁজ হয়েছে।
গত মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটি হঠাৎ রাডারের নজর থেকে হারিয়ে যায়। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির তথ্যমতে, রাত ৯টা ২১ মিনিটে রাডারে বিমানটিকে দ্রুত উচ্চতা হারাতে এবং হঠাৎ গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। এর পরপরই করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিমানটিতে থাকা পাঁচজন ক্রুর পরিচয় কিংবা বিমানটির নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার পর পরই নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং আরোহীদের খুঁজে বের করতে সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন সংস্থার সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more