প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০২৬, ৪:৩৪ এ.এম
আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর
অ-অ+
নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশ ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হওয়া এই ছয় দিনের আনন্দ আয়োজনের পর আজ দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে এবারের পূজার। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে দেশের প্রতিটি মন্দূপে এখন বিষাদের সুর ও বিদায়ের ঘণ্টা বাজছে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী এ বছর সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বছর দেবী দুর্গার আগমন উপলক্ষে দেশের প্রতিটি মন্দির ও মণ্ডপে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি বহাল রয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি বাড়িয়ে তিন দিন করেছে। এর সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটির সুযোগ পাওয়ায় ভক্ত ও সাধারণ মানুষের আনন্দ বহুগুণ বেড়ে গেছে।
দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চেতনারও একটি অনন্য প্রতীক। এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে দেশের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের সুন্দর ঐতিহ্যকে আরও সুদৃঢ় করে তোলে। বিজয়া দশমী ও পূজা উদ্যাপন উপলক্ষে প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া দিনটি উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more