৮৫টি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
Date: 2026-07-08
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ৬:৩০ এ.এম
৮৫টি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
অ-অ+
অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ওপর মার্কিন বিমান হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৮৫টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৮ জুলাই) ইরানের নৌ ও বিমান বাহিনীর যৌথ পরিচালনায় এই বড় ধরনের সামরিক অভিযান চালানো হয় বলে তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
আইআরজিসি-এর একটি জরুরি সামরিক বিবৃতিতে জানানো হয়, এই বিধ্বংসী হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিকে সরাসরি নিশানা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর মোট ৮৫টি নির্দিষ্ট স্পটে নিখুঁত আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের সামরিক নীতিনির্ধারকদের মতে, আমেরিকার যুদ্ধবিরতি এবং 'ইসলামাবাদ চুক্তি' লঙ্ঘনের বিরুদ্ধে এটি একটি 'প্রাথমিক প্রতিক্রিয়া'। এর আগে বুধবার সকালের দিকে মার্কিন বিমানবাহিনী ইরানের হরমুজগান ও মাহশাহর এলাকার বেশ কয়েকটি উপকূলীয় সামরিক ঘাঁটি এবং অসামরিক স্টেশনে বিমান হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল যে তারা নিখুঁত যুদ্ধাস্ত্রের সাহায্যে ইরানের আশিটির বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে বিমান হামলা সম্পন্ন করেছে। ওয়াশিংটনের সেই হামলার পরপরই ইরান এই পাল্টা আঘাত হানল।
আইআরজিসি তাদের বিবৃতিতে আরও অভিযোগ করেছে যে, আমেরিকার এই আকস্মিক বিমান হামলা মূলত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার চলমান রাষ্ট্রীয় শেষকৃত্য ও শোকমিছিলের গুরুত্বকে বিশ্ববাসীর সামনে থেকে আড়াল করার একটি ব্যর্থ অপচেষ্টা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, মার্কিন বিমান হামলার পর থেকেই বাহরাইনে জরুরি সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more