তথ্য মন্ত্রণালয়ের সদস্য নির্বাচিত হওয়ায় ড. মাসুদ এমপিকে প্রেসক্লাবের সংবর্ধনা
Date: 2026-09-25
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:০৪ পি.এম
তথ্য মন্ত্রণালয়ের সদস্য নির্বাচিত হওয়ায় ড. মাসুদ এমপিকে প্রেসক্লাবের সংবর্ধনা
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা দিয়েছে বাউফল প্রেসক্লাব। একই সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাউফল প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। সাংবাদিক এবিএম মিজানুর রহমান, দেলওয়ার হোসেন, অতুল চন্দ্র পালসহ প্রেসক্লাবের সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা স্থানীয় সাংবাদিকদের জন্য পেশাগত পরিবেশ আরও কার্যকর করতে প্রেসক্লাবের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর সফরসঙ্গীদের নিয়ে উপস্থিত ছিলেন। বাউফলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও এতে অংশ নেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more