ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক তরুণীকে
সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) ভোরে অভিযানে
তাদের আটক করা হয়। মামলা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার এক তরুণীর সঙ্গে টিকরপাড়া
গ্রামের লিটন মোল্লার পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে লিটন মোল্লা ও তার সহযোগী
সবুজ মোল্লা বিয়ের কথা বলে তরুণীকে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় একটি বাড়িতে নিয়ে
যায়। অভিযোগ অনুযায়ী, সেখানে নিয়ে যাওয়ার পর তাকে জোরপূর্বক অনৈতিক প্রস্তাব
দেওয়া হয়। এতে রাজি না হলে তাকে ভয়ভীতি দেখিয়ে রাতভর নির্যাতন করা হয়। ভোরের দিকে অভিযুক্তরা
তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় নথিভুক্ত হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত
তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটকরা হলেন লিটন মোল্লা (৩৩), সবুজ মোল্লা (২৩) ও আলী
শরীফ (২০)। আলফাডাঙ্গা থানার ওসি জানান, আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি
চলছে এবং ঘটনাটি তদন্তাধীন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more