প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৬, ২০২৬, ১২:২৪ পি.এম
“তেঁতুলিয়ার ভাঙনে আতঙ্ক, মঠবাড়িয়ায় এমপি মাসুদ”
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর ভাঙনে মঠবাড়িয়া এলাকার বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা নতুন করে ঝুঁকিতে পড়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ধুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঠবাড়িয়া এলাকায় যান পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পরে ট্রলারযোগে নদীর বিভিন্ন ভাঙনকবলিত এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাঁদের বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হারানোর আশঙ্কার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “নদীভাঙন রোধে আমি পূর্বেও কাজ করেছি। তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে মানুষের বসতভিটা ও সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
তিনি আরও বলেন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভাঙনকবলিত এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলম, ধুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more