প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২৬, ৬:৩২ এ.এম
টাকা ছাড়া এবার ফেসবুকেই মিলবে ভেরিফাইড ব্যাজ!
অ-অ+
অনলাইন ডেস্ক:
ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন এক স্বস্তির খবর নিয়ে আসছে মেটা। প্ল্যাটফর্মটিতে জেনারেটিভ এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল ও জালিয়াতি রোধ করতে এবার সম্পূর্ণ বিনা মূল্যে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগমাধ্যমটিকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তুলতে আনা এই নতুন সেবার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ধরনের আর্থিক খরচ ছাড়াই নিজেদের প্রোফাইল ভেরিফাই করতে পারবেন। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যবহারকারীকে কেবল একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি সেই ভিডিওর সঙ্গে প্রোফাইল ছবির তুলনা করে আসল পরিচয় নিশ্চিত করবে। সব তথ্য সঠিক থাকলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হয়ে যাবে।
তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকছে না। আবেদন করতে হলে ব্যবহারকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। পাশাপাশি যেসব অ্যাকাউন্টে ইতিপূর্বে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড রয়েছে, তাদের আবেদন বিবেচনা করা হবে না। প্রাথমিকভাবে প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় এই ব্যাজ দেখা গেলেও পরবর্তীতে তা ফিডের পোস্টেও সম্প্রসারণ করা হবে। মেটা স্পষ্ট জানিয়েছে, এটি তাদের পেইড বা সাবস্ক্রিপশনভিত্তিক ‘মেটা ভেরিফায়েড’ সেবার বিকল্প নয়, বরং এটি কেবল ব্যবহারকারীর সঠিক পরিচয় নিশ্চিত করার একটি সাধারণ মাধ্যম। প্রথমে সীমিত কিছু দেশে এই ফিচারটি চালু করা হলেও ধাপে ধাপে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more