সংসদের তৃতীয় অধিবেশনে সংস্কার প্রশ্নে দূরত্বের ছাপ
Date: 2026-09-13
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৪:২১ এ.এম
সংসদের তৃতীয় অধিবেশনে সংস্কার প্রশ্নে দূরত্বের ছাপ
অ-অ+
অনলাইন ডেস্ক:
চলমান জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের প্রক্রিয়ায় তোড়জোড় এবং সংসদীয় কমিটিগুলোর নেতৃত্ব ও পদ বণ্টন কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ও দূরত্ব আরও দৃশ্যমান হয়ে উঠেছে। সম্প্রতি মানবাধিকার ও গুম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সরকারের তড়িঘড়ি উদ্যোগ নিয়ে বিরোধী দল আপত্তি তোলে এবং প্রতিবাদস্বরূপ সংসদ থেকে ওয়াকআউট করে। একই সঙ্গে 'জুলাই সনদ' বা রাজনৈতিক সমঝোতার প্রস্তাবনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টনের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সরকার সংবিধান সংশোধন প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে এসব প্রস্তাব বাস্তবায়নের কথা বললেও বিরোধী পক্ষের অভিযোগ—সংবিধান সংশোধন না করেও সরকার চাইলেই দ্রুত এসব সিদ্ধান্ত কার্যকর করতে পারত।
অন্যদিকে, সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি না পাঠানো নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সরকারি পক্ষের দাবি, বিরোধী দল বিশেষ কমিটিতে অংশ না নিয়ে সংস্কার প্রক্রিয়াকে পিছিয়ে দিচ্ছে; অপরদিকে বিরোধী দলের মতে, বিশেষ কমিটির কাঠামোগত প্রস্তাবনা জুলাই সনদের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়াও আইন পাসের ক্ষেত্রে পর্যাপ্ত আলোচনা ও পর্যালোচনার অভাব এবং সংসদীয় বিতর্ক চলাকালে অসংসদীয় আচরণ ও অনাকাঙ্ক্ষিত হট্টগোলের কারণে স্পিকারও সংসদের সার্বিক পরিস্থিতি ও পরমতসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এসব ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তৃতীয় অধিবেশনে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভেতরের দূরত্ব ও আস্থার সংকট আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more