স্বামীকে গলাকেটে হত্যার পর ৬ টুকরা করেছিলেন স্ত্রী
Date: 2026-07-02
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০২, ২০২৬, ১:২৯ পি.এম
স্বামীকে গলাকেটে হত্যার পর ৬ টুকরা করেছিলেন স্ত্রী
অ-অ+
অনলাইন ডেস্ক:
মহাখালীর সেই নৃশংস ‘৬ টুকরো’ হত্যাকাণ্ডের ৫ বছর পর খুনি স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) ঢাকার ষোড়শ অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৩০ মে পারিবারিক কলহ, টাকা-পয়সার দ্বন্দ্ব ও একাধিক বিয়েকে কেন্দ্র করে স্বামী ময়না মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন ফাতেমা। এরপর ঠান্ডা মাথায় তাকে গলা কেটে হত্যা করে পুরো শরীরকে ৬টি টুকরো করা হয়। প্রমাণ লুকাতে ফাতেমা মাত্র ১৩০০ টাকায় একটি রিকশা ভাড়া করে মহাখালীর আমতলী এলাকায় ড্রামের ভেতর মাথাবিহীন দেহ, এনা বাস কাউন্টারের সামনে ব্যাগে খণ্ডিত হাত-পা এবং গুলশান লেকে মাথা ফেলে দিয়ে আসেন। ঘটনার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে মাত্র ১২ ঘণ্টার অভিযানে ডিবি পুলিশ ফাতেমাকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ ফাতেমাকে মূল হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড এবং মরদেহ গুমের অপরাধে আরও ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠায়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more