জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত শিক্ষকের বিদায়ে অনুপস্থিত শিক্ষা কর্মকর্তারা
Date: 2026-07-02
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০২, ২০২৬, ৩:৩৩ পি.এম
জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত শিক্ষকের বিদায়ে অনুপস্থিত শিক্ষা কর্মকর্তারা
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার ৮৮ নম্বর বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াছমিন লিপির অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও বেদনাবিধুর। বৃহস্পতিবার (২জুলাই) কর্মদিবস শেষে সন্ধ্যায় তাকে বিদায় জানান স্কুলের শিক্ষরা। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনের সমাপ্তিতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে তাকে বিদায় জানানো হলেও অনুষ্ঠানে উপজেলা শিক্ষা প্রশাসনের কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক হুমায়ন কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, রাজনৈতিক মতপার্থক্য ও বিভিন্ন চাপের কারণে তিনি অনুষ্ঠানে যোগ দেননি। একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেনও প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসে উপস্থিত না থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন বলেন, কোন রাজনৈতিক বিষয় নেই। আমরা মানুষ, আমাদেরও সংসার রয়েছে। আপনি রাতে ফোন দিয়েছেন এটাও বিরক্তির বিষয়। তবে প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি আফসোস করে
বলেন, শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ আমার বিদায় বেলাটা আরও কষ্ট
বাড়িয়ে দিয়েছে। আমি বিদ্যালয়কে যেমন স্বর্ণ শিক্ষরে উঠিয়েছি তেমনি অভিভাবক শিক্ষক
শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের প্রধানদেরও সহয়াতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। আফরোজা ইয়াছমিন লিপি ১৪ জুলাই ১৯৯৫ সালে বাউফল উপজেলার বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১ জুলাই ১৯৯৮ সালে বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। টানা ২৮ বছর ১ দিন একই বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে যান। অবসরের আগে বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক যোগদান না করা পর্যন্ত শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তে সহকারী শিক্ষক রুমানা ইয়াসমিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। কর্মজীবনে আফরোজা ইয়াছমিন লিপির নেতৃত্বে বিদ্যালয়টি ২০১৪ সালে দেশের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করে। এছাড়া ২০১৬ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ওই স্বীকৃতির অংশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি জাতীয় পুরস্কার গ্রহণ করেন। বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা বলেন, নিষ্ঠা, সততা ও শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আফরোজা ইয়াছমিন লিপি বিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার অবদান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তবে একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের অনুপস্থিতি স্থানীয় মহলে হতাশার জন্ম দিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more